নাইজেরীয় সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২০, ২১:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২৩:৫৩

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী পোর্ট হারকোর্টের সিরিয়াল কিলার গ্রেসিয়াস ডেভিড-ওয়েস্টকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে ২০১৯ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে ৯ নারীকে হত্যার অভিযোগ রয়েছে। শুক্রবার দেওয়া রায়ে আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে আদেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নাইজেরীয় সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড

প্রসিকিউটর জানান, ৪০ বছরের ডেভিড-ওয়েস্ট ওই নারীদের হোটেল কক্ষে শ্বাসরোধে হত্যা করেছে। তার হত্যাযজ্ঞ থেকে এক নারী বেঁচে গেলেও বিচারে তিনি সাক্ষী ছিলেন না। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীকে কোথাও না যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি কোথায় আছেন তা জানা নেই। এই নারীর মামলায় বিচারক হত্যাচেষ্টার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ডেভিড-ওয়েস্ট আরও ছয় নারীকে হত্যার কথা স্বীকার করেছে। কিন্তু প্রমাণের অভাবে আদালতে সেগুলো প্রমাণ করা যায়নি।

কর্তৃপক্ষ বলছে, তার হত্যাকাণ্ডের ধরন ধারাবাহিক খুনের ইঙ্গিত দেয়। খুন হওয়া নারীদের সাদা বিছানার চাদরের টুকরো দিয়ে হাত ও পা বেঁধে ফেলার আগে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো সে। আদালতে বলা হয়েছে, বিছানার চাদর দিয়েই সে তাদের শ্বাসরোধে হত্যা করতো।

ডেভিড-ওয়েস্টের হাতে খুন হওয়া নারীদের বেশিরভাগই যৌনকর্মী বলে আদালতকে জানিয়েছে পুলিশ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পূর্ণ সূর্যগ্রহণে নামবে অন্ধকার, দেখা মিলবে বিরল সূর্যাস্ত
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’