কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি গোলাবর্ষণ

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০২০, ১৯:৪৬আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২৩:৪৬

কাশ্মিরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গুলিবিনিময়ে উভয় দেশের বেশ কয়েকজন নিহত হয়েছেন। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। শুক্রবার ভারত দাবি করেছে, পাকিস্তানি গোলাবর্ষণের ফলে তাদের নিরাপত্তা বাহিনীর অন্তত চারজন সদস্য ও তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাল্টা গুলিতে পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় গুলিতে এক বেসামরিক নিহত ও অপর তিন জন আহত হয়েছে।

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি গোলাবর্ষণ

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, নিরাপত্তাবাহিনীর অন্তত চারজন সদস্য শুক্রবার পাকিস্তানি সেনাদের একাধিক অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ছোড়া গোলায় নিহত হয়েছে। নিহতদের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন।

ভারতীয় কর্মকর্তারা জানান, পাকিস্তানের সেনাবাহিনীর ছোড়া গোলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গুরেজ সেক্টর থেকে উরি সেক্টরের একাধিক স্থানে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএনআইকে ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, ভারতের ছোড়া পাল্টা গুলিতে পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) দুই থেকে তিন জন কমান্ডার রয়েছেন।

ওই সূত্র আরও জানায়, ভারতীয় সেনাদের গোলায় আরও ১০-১৫ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে। বেশ কয়েকটি সেনা বাংকার ও লঞ্চপ্যাড ধ্বংস করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ অধিদফতরের বিবৃতিতে জানা গেছে, ভারতীয় সেনাদের ছোড়া গোলায় এক পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও দুই নারীসহ তিন জন আহত হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
সর্বশেষ খবর
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন