কবুতরের দাম ২০ লাখ ডলার

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০২০, ১১:২৩আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৭:০০
image

দুই বছর বয়সী একটি কবুতর বিক্রির জন্য নিলামে তুলেছিলেন এর মালিক বেলজিয়ান পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার অনুষ্ঠিত এক নিলামে প্রায় ২০ লাখ ডলার দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। এই বিপুল পরিমাণ অর্থে নিউ কিম নামের কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত ওই বেলজিয়ান পরিবার।

কবুতরের দাম ২০ লাখ ডলার

নিউ কিম কোনও সাধারণ কবুতর নয়, একটি বিশেষ প্রজাতির। যার পরিচয় 'রেসিং পিজন' হিসেবে। এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো ওড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।

সাধারণত কবুতরগুলোকে একশ’ থেকে এক হাজার মাইল দূরত্বের কোনও স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। এতে মোটা অংকের অর্থ মেলে তার মালিকের। কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ ক‘টি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে। চীনের যে ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হল রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে। কারণ, তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়।

নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানা গেলো রাজধানীতে বাস-সিএনজি অর্ধেকে নামার রহস্য
জানা গেলো রাজধানীতে বাস-সিএনজি অর্ধেকে নামার রহস্য
ঠোঁট সেলাই করে ইরানের বৃহত্তম কারাগারে বন্দিদের গণঅনশন
ঠোঁট সেলাই করে ইরানের বৃহত্তম কারাগারে বন্দিদের গণঅনশন
খেলায় ফিরছে শিশুরা, নতুন কুঁড়িতে আশার আলো
খেলায় ফিরছে শিশুরা, নতুন কুঁড়িতে আশার আলো
বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে: সারজিস 
বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে: সারজিস 
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা