করোনা মহামারি শেষ হলেই মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন: ইয়াসিন

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১৯:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২০:০১
image

করোনা মহামারি শেষ হলে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দলীয় এক সভায় এ ঘোষণা দিয়েছেন তিনি।

করোনা মহামারি শেষ হলেই মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন: ইয়াসিন

গত ২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আকস্মিক পদত্যাগ করেন মাহাথির মুহাম্মদ। তার পদত্যাগের পর প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন দেশটির রাজা। প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হয় ওই সাক্ষাৎকারে। এর ভিত্তিতেই গত দুই দশক ধরে ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি থাকা মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমকে পাশ কাটিয়ে ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করা হয়। ২০১৮ সালে গঠিত জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন।

শনিবার ইয়াসিনের দল বারসাতু পার্টির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালভাবে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সভায় দেওয়া ভাষণে মুহিউদ্দিন বলেন, ‘আল্লাহর ইচ্ছায় যখন এ কোভিড-১৯ মহামারি শেষ হবে, তখন আমরা সাধারণ নির্বাচন আয়োজন করব। আমরা জনগণের কাছে ম্যান্ডেট ফিরিয়ে দেব। কোন সরকারকে তারা চায় সেটা বেছে নেওয়ার ক্ষমতা তাদের হাতে থাকবে।’ 

/এফইউ/
সম্পর্কিত
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
যন্তর মন্তরের পর কলকাতাতেও কি পাখা গজাবে ককরোচ পার্টির
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন