ড্রোন পরিচালনা শেখাতে চীনে নতুন উদ্যোগ

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ২০:০৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২০:০৫

ড্রোন পাইলট স্কুল আঙুলে ধরা জয়স্টিকস। বেশির ভাগই ছেলে শিক্ষার্থী। ক্লাসরুমে তারা চেষ্টা করছেন ভার্চুয়াল হেলিকপ্টার আকাশে ওড়ানোর। কোনও সাধারণ স্কুলের দৃশ্য নয় এটি। চীনে ড্রোনের সংখ্যা ক্রমাগত বাড়লেও সে অনুসারে বাড়ছে না ড্রোন পাইলটের সংখ্যা। ফলে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। শুরু হয়েছে ড্রোন পাইলট স্কুল। যেখানে ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। এই দৃশ্যটি সে ধরনের একটি ড্রোন স্কুলের।
বর্তমানে বিশ্বের বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশ চীন। রিমোট কন্ট্রোলড এসব ছোট্ট যানের মধ্যে রয়েছে পুলিশের জন্য থ্রি-ডি আরবান ম্যাপার থেকে শুরু টিয়ার গ্যাস নিক্ষেপকারী ড্রোন। তবে এসব ড্রোন চালানোর জন্য দক্ষ পাইলটের ঘাটতি রয়েছে চীনে। আর এ ঘাটতি মেটাতেই, ড্রোন পরিচালনায় প্রশিক্ষিত করতে চীনে গড়ে উঠেছে ৪০টি ড্রোন পাইলট স্কুল। এরকমই একটি স্কুল হচ্ছে টিটি অ্যাভিয়েশন টেকনোলজি কোম্পানি।  নতুন এ ক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার গড়তে ভর্তি হচ্ছে অনেকেই।
টিটি অ্যাভিয়েশন স্কুলে দুই সপ্তাহের কোর্স করানো হয়। এতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয় ১ হাজার ২০০ ডলার (৮ হাজার ইউয়ান)। কোর্সের আওতায় শিক্ষার্থীদের ড্রোন পরিচালনার বিভিন্ন কলা-কৌশল শেখানো হয়। কোর্স শেষ হলে চীনের সিলিভ অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। এ লাইসেন্স দিয়ে সাত কেজি ওজনের ড্রোন সর্বোচ্চ ১২০ মিটার (৪০০ ফুট) উচ্চতায় চালানো যায়।

২৪ বছরের জু হঙ্গগঙ্গ মনে করেন, এ লাইসেন্সের ফলে ড্রোনের পাইলট হিসেবে কাজ করে মাসিক ন্যুনতম ৭৮০ ডলার আয় করার দ্বার খুলে যাবে। তিনি বলেন, ‘ড্রোন সেবার জন্য আমি নিজের কোম্পানি খুলতে চাই। নিজের জন্য কাজ করতে আমি পছন্দ করি। এটি নতুন ও জনপ্রিয় কাজের ক্ষেত্র।’

টিটি অ্যাভিয়েশনের মহাব্যবস্থাপক ইয়াং ই জানান, চীনের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে প্রায় দশ হাজার ড্রোন পাইলট দরকার। কিন্তু লাইসেন্স পাওয়া মাত্র এক হাজার পাইলট রয়েছেন। ফলে এখানে প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স পাওয়ার পর কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি বলেন, ‘ড্রোন পাইলট আর কার চালক প্রায় সমান। উভয়েরই পদ্ধতিগত প্রশিক্ষণ প্রয়োজন হয়। বাস্তব কাজে নামার আগে তাদের অনেক বিষয় জানতে হয়।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/বিএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের