নারীকর্মীদের ঋতুকালীন ছুটি দেবে চীন

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৬
image

রাজধানী বেইজিংসহ চীনের বেশ কয়েকটি প্রদেশে নারীকর্মীদের জন্য ঋতুকালীন ছুটি মঞ্জুর করা হবে। রবিবার আনহুই প্রদেশে প্রতিমাসে ঋতুস্রাবের ব্যথার জন্য একদিন বা দুইদিন কর্মবিরতি নেওয়ার বিধান দিয়েছে কর্তৃপক্ষ।

শানজি ও হুবেই প্রদেশে ইতোমধ্যে এই ছুটির নিয়ম রয়েছে। গুয়ানডং প্রদেশে এই ছুটি দেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখনও নিয়মটি প্রচলিত হয়নি।

নারীকর্মীদের ঋতুকালীন ছুটি দেবে চীন
এ প্রসঙ্গে নারী অধিকার কর্মী লি সিপান সিএনএনকে বলেন, ‘সবেতন ঋতুকালীন ছুটি নারীর অধিকারের মধ্যে পড়ে। বিশেষত, যে নারীরা রাস্তা ঝাড়ু দেওয়ার মত শ্রমসাধ্য কাজগুলো করে থাকেন।’
তিনি আরও বলেন, ‘এই ছুটির নিয়মের কারণে অনেক নারীই চাকরিতে অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন। তাই আমার মতে লৈঙ্গিক পরিচয় দিয়ে নয়, বরং কাজের ধরনের ওপর ভিত্তি করেই ছুটি দেওয়া উচিত।’  
বেইজিংএর কর্মজীবী নারী শাও জিনওয়েন বলেন, ‘রজঃস্রাব চলার সময় আমার মনে হয় শরীরের নিম্নাংশ যদি কেটে বাদ দিয়ে দেওয়া যেতো! এই ছুটি প্রচলন হলে কর্মজীবী নারীদের জন্য অত্যন্ত উপকারী হবে। শুধু তাই নয়, এতে ঋতুস্রাবকে নারী স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক বলে বিবেচনা করার ক্ষেত্রে পুরো বিশ্বে একধাপ এগিয়ে যাবে চীন।’

হংকং ওমেন ডক্টরস অ্যাসোসিয়েশনের পরিচালক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ লোইয়িনা সি বলেন, ‘ঋতু সংক্রান্ত ছুটির আইন পাশ হলে তা নারীর প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ইতিবাচক হবে।’

নারীকর্মীদের ঋতুকালীন ছুটি দেবে চীন

তিনি আরও বলেন, ‘গর্ভকালীন ছুটিকে পারিবারিক ছুটি এবং ঋতুস্রাবকালীন ছুটিকে সাধারণ স্বাস্থ্যগত ছুটি হিসেবে বিবেচনা করা উচিত। এই সময়ে অনেক নারীর ব্যথা হয়। অনেকের ব্যথা না হলেও হজমজনিত সমস্যা, মাইগ্রেন, এমনকি অ্যাজমার মতন শারিরীক সমস্যা হয়ে থাকে।’   

তবে এই ছুটির প্রচলন চীনই প্রথম করছে, এমন নয়।জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায় নারী কর্মীদের ঋতুকালীন সবেতন ছুটি দেওয়া হয়ে থাকে।সূত্রঃ সিএনএন 

/ইউআর/ 

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান