রাষ্ট্রদ্রোহের অভিযোগে দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৩

রাষ্ট্রদ্রোহের অভিযোগে জওহরলাল নে সৈয়দ আব্দুর রহমান গিলানি হরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতারে সৃষ্ট বিতর্কের মধ্যে এবার একই অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক এসএআর গিলানিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ ও অন্যান্য অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
নয়া দিল্লির ডিসিপি যতীন নারওয়াল জানান, ‘আজ  (সোমবার) ভোর তিনটার দিকে গিলানীকে আইপিসির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ), ১২০ (অপরাধমূলক ষড়যন্ত্র) ও ১৪৯ (বেআইনি সমাবেশ) সংক্রান্ত ধারায় পার্লামেন্ট সংলগ্ন পুলিশ স্টেশনে গ্রেফতার করা হয়।’
পুলিশ জানায়, গিলানীকে সোমবার রাতে থানায় তলব করা হয়। এরপর বেশ কয়েক ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে শারীরিক পরীক্ষার জন্য আরএমএল হাসপাতালে নেওয়া হয়।
গিলানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘ভারত-বিরোধী শ্লোগান’ দেওয়া হয়েছিল এমন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১০ ফেব্রুয়ারি দিল্লি প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ফাঁসি হওয়া আফজাল গুরুর নামে ‘প্রশংসাসূচক শ্লোগান’ দেওয়া হয়। ওই সময় গিলানী আরও তিন বক্তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এ ঘটনায় একদল যুবক আফজাল গুরুর সমর্থনে অনুষ্ঠানে ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়ার ঘটনায় গিলানিসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশের দাবি, গিলানিই ছিলেন ওই অনুষ্ঠানের মূল আয়োজক।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গিলানির ই-মেইল থেকে অনুষ্ঠানস্থলটি বুকিং দেওয়ার অনুরোধ আসে। অনুষ্ঠানটিকে পাবলিক মিটিং বলা হলেও এটি মোটেও সেরকম ছিল না’।

দিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবনে ২০০১ সালের হামলায় সংশ্লিষ্টতার দায়ে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি আফজাল গুরুর ফাঁসি হয়।

ভারতের খ্যাতিমান লেখিকা অরুন্ধতী রায়সহ বহু মানবাধিকারকর্মী আফজাল গুরুর বিচারে গুরুতর ত্রুটির কথা তুলে ধরে প্রহসনের বিচারে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছিলেন। গিলানিও ওই ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। তবে পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে খালাস ও বিশ্ববিদ্যালয়ের চাকরি ফিরে পান।

আফজাল গুরুর ফাঁসির বার্ষিকী ঘিরে কিছুদিন ধরেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চলছে। ৯ ফেব্রুয়ারি ফাঁসির প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরাও। সমালোচকদের দাবি, বিক্ষোভকারীদের এভাবে আটক করা মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। সূত্র: ফার্স্ট পোস্ট।

/এএ/

সম্পর্কিত
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
মোদি সরকারকে যে কৌশলে নতি স্বীকারে বাধ্য করলো ‘ককরোচরা’
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
সর্বশেষ খবর
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
অবিশ্বাস্য তথ্য: মেসির পূর্বপুরুষের জন্ম ব্রাজিলে!
অবিশ্বাস্য তথ্য: মেসির পূর্বপুরুষের জন্ম ব্রাজিলে!
বদলির এক মাস পরও কর্মস্থলে এসিল্যান্ড জসিম উদ্দিন, স্থানীয়দের ক্ষোভ
বদলির এক মাস পরও কর্মস্থলে এসিল্যান্ড জসিম উদ্দিন, স্থানীয়দের ক্ষোভ
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া