আঙ্কারায় বোমা হামলাকারীদের একজন পিকেকে’র নারী সদস্য

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ১৮:১৯আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২১:৫১

আঙ্কারায় বোমা হামলাকারীদের একজন পিকেকে’র নারী সদস্য তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলায় নিহত দুই হামলাকারীদের একজন  নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এক নারী সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। সোমবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সোমবারের ওই আত্মঘাতী বোমা হামলাটি আইন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে জনবহুল রাস্তায় চালানো হয়। রাজধানীর প্রশাসনিক প্রাণকেন্দ্রে এক মাসের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা এটি। এতে ৩৭ জন নিহত হন।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, দুই হামলাকারীর একজন নারী। তিনি ২০১৩ সালে পিকেকেতে যোগ দেন। ১৯৯২ সালে পশ্চিম তুরস্কের কারস শহরে তার জন্ম হয়।
পুলিশ সূত্র জানায়, হামলার কয়েক ঘণ্টা আগে ঘটনাস্থলে দুই হামলাকারী উপস্থিত হন। এদের একজন পুরুষ ও একজন নারী। তাদের বিচ্ছিন্ন হওয়া হাত পাওয়া বিস্ফোরণস্থল থেকে ৩০০ মিটার দূরে। ১৭ ফেব্রুয়ারি হামলায় যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল রবিবারও একই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। ১৭ ফেব্রুয়ারির হামলায় ২৯ জন নিহত হয়েছিলেন। নিহতদের বেশিরভাগই ছিলেন সেনা সদস্য।

প্রায় দুই বছরের অস্ত্রবিরতি চুক্তি গত বছর জুলাইয়ে ভেঙে পড়লে কুর্দি অধ্যুষিত অঞ্চল তুরস্কের দক্ষিণে সহিংসতা বৃদ্ধি পায়। পিকেকে যোদ্ধাদের দাবি তারা কুর্দিদের স্বাধীনতার জন্য লড়াই করছে। পিকেকে মূলত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরগুলোতে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ অঞ্চলের অনেক কারফিউ জারি আছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
সর্বশেষ খবর
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি