চীনা মাছ ধরার নৌকা ডুবিয়ে দিয়েছে আর্জেন্টিনা

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১৯:৪০আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৯:৪২
image

চীনা মাছ ধরার নৌকা ডুবিয়ে দিয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার কোস্টগার্ড ধাওয়া করে চীনের একটি মাছ ধরার নৌকাকে ডুবিয়ে দিয়েছে। সোমবার আর্জেন্টিনা জলসীমায় অনুপ্রবেশের ফলে নৌকাকে ডুবিয়ে দেওয়া হয়। এ ঘটনায় চীন উদ্বেগ প্রকাশ করেছে। গুলিতে নৌকা ডুবে গেলেও ৩২ ক্রুকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার সঙ্গে চীনের সম্পর্কোন্নয়নের মধ্যেই এ ঘটনা ঘটল। আন্তর্জাতিক ওই জলসীমায় অবৈধভাবে মাছ ধরার ঘটনা অহরহ ঘটে থাকে।
এক বিবৃতিতে আর্জেন্টিনার কোস্টগার্ড জানায়, আন্তর্জাতিক জলসীমায় লু ইয়ান ইউয়ান ইউ ১০ নামক নৌকাটির সঙ্গে প্রথমে রেডিওতে যোগাযোগের চেষ্টা করা হয়। কোনও সাড়া না পেয়ে সতর্কতামূলক গুলি ছোড়া হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং এক বিবৃতিতে জানান, আর্জেন্টিনায় প্রতিনিধি পাঠিয়ে বেইজিং এ ঘটনার তদন্ত দাবি করেছে। সূত্র: বিবিসি।
/এএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি