কাগজের মাপে চীনা নারীদের কোমরের প্রচারণা!

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১৮:১৫আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৮:১৭

চীনে নারী শরীর নিয়ে শুরু হয়েছে এক নতুন উন্মাদনা। নারীরা তাদের কোমরের মাপ কত চিকন তা বোঝাতে এফোর সাইজ কাগজ পেটের সামনে ধরে ছবি তোলার জন্য পোজ দেন। অবশ্য এফোরওয়েস্ট নামের ওই হ্যাশট্যাগ প্রচারণার সমালোচনাও হচ্ছে অনলাইনে।

সূত্র জানায়, চীনা টুইটারে ওই প্রচারণার ছবি দেখেছে ১১০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী। এতে মন্তব্য করেছে অন্তত ১ লক্ষ দর্শক।

এমনকি চীনা সরকারি প্রতিষ্ঠানের নারীকর্মীরাও যোগ দিয়েছেন এই উন্মাদনায়। সরকারি নানা তথ্য সম্বলিত এফোর কাগজ কোমরের সামনে ধরে ছবি তুলে তারা দেখিয়েছেন, কাগজের দুপাশ থেকে তাদের কোমরের কোন অংশ দেখা যায় না।

এফোর কোমর প্রচারণায় অংশ নেওয়া নারীরা

এই প্রচারণার ব্যপক সমালোচনা করেছেন বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা। এই প্রচারণার জবাবে অনেকে একাধিক এফোর কাগজ জোড়া দিয়ে তাতে প্রাতিষ্ঠানিক নথি বা সনদপত্র প্রিন্ট করে তা সামনে ধরে ছবি তুলেছেন। প্রশ্ন করেছেন, এই সনদপত্রগুলো কি আমাকে মোটা করেছে?

এ প্রসঙ্গে চীনা নারী অধিকার কর্মী জিয়াও মেইলি বলেন, ‘পুরো বিষয়টিই অত্যন্ত বিরক্তিকর।আদর্শ সৌন্দর্যের ধারণা সবখানেই কমবেশি একই রকম। নাক কত লম্বা হবে, দুই চোখের দূরত্ব কত সেন্টিমিটার হবে সব যেন মাপা থাকতে হবে!’

প্রসঙ্গত, মেইলি একবার নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বেইজিং থেকে গুয়াংঝাও পর্যন্ত ২ হাজার কিলোমিটার পদযাত্রা করেন। এ ছাড়াও গত গ্রীষ্মে তিনি নারী শরীরের আদর্শ তৈরি করার বিরুদ্ধে প্রতিবাদ করতে নারীদের শেভ না করা বাহুমূলের ছবি ও সেলফি পোস্ট করে প্রচারণা চালান। সূত্র গার্ডিয়ান

/ইউআর/বিএ/       

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান