আফগান তালেবানের নেতৃস্থানীয় পদে মোল্লা ওমরের ছেলে

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১৪:১৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৪:১৭

মোল্লা ওমরের জ্যেষ্ঠ ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে আফগান তালেবানদের একটি নেতৃস্থানীয় পদের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সংগঠন সূত্র জানায়, মোল্লা ইয়াকুবকে জ্যেষ্ঠ সেনা পদে বসানো হয়েছে। এর আগে তিনি দলের প্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে এ পদের জন্য মনোয়ন দেওয়া হয়।

মোল্লা ইয়াকুব আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৫টির মিলিটারি কমিশনের দায়িত্বে থাকবেন। তালেবানদের মিলিটারি কমিশনের দায়িত্বে আছেন মোল্লা ইব্রাহীম সাদর।

জ্যেষ্ঠ সামরিক পদ পদ ছাড়াও মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে তালেবানের সিদ্ধান্ত গ্রহণকারী কাউন্সিল ‘রেহবারি সুরা’র সদস্যপদ দেওয়া হয়েছে।

মোল্লা ওমরের ভাই ও ইয়াকুবের চাচা মোল্লা আব্দুল মান্নানকেও একটি নেতৃত্বস্থানীয় পদ দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, তালেবান নেতৃত্ব ও মোল্লা ওমরের পরিবারের মধ্যে সমঝোতার অংশ হিসেবেই ইয়াকুবকে এসব দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/ইউআর/এএ/

সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি