লাহোরে বন্দুকযুদ্ধে ৬ জঙ্গি নিহত

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৬, ২১:০৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২১:০৮

পাকিস্তানের লাহোরে বন্দুকযুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি বিদ্রোহী গ্রুপের ছয় সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে।

লাহোরে বন্দুকযুদ্ধে ৬ জঙ্গি নিহত

দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) মুখপাত্র জানান, নিষিদ্ধঘোষিত টিটিপির ওস্তাদ আলম গ্রুপের নয় থেকে দশজন সদস্য বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। লাহোরের কাচি আবাদি শেরাকট এলাকার তাল্লাত পার্কে তারা বৈঠক করছিল। মুখপাত্র জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল টিটিপির সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চ্যালেঞ্জ জানালে সিটিডির সদস্যদের লক্ষ্য করে তারা গুলি ছুড়তে শুরু করে। এ সময় সিটিডি সদস্যরা পাল্টা গুলি ছুড়ে।

মুখপাত্র বলেন, যখন বন্দুকযুদ্ধ শেষ হওয়ার ছয় জনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রুপের সদস্যদের গুলিতেই ছয়জনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে চার থেকে পাঁচ কেজি বিস্ফোরক, চারটি ডেটোনেটর, দুইটি কালশানিকভ রাইফেল, তিনটি মোটরসাইকেল, চারটি পিস্তল ও ৯৭টি বুলেট।

পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান সিটিডি মুখপাত্র। সূত্র: ডন।

/এএ/বিএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি