তীব্র রোদে পাথুরে বারান্দায় ডিম ভাজি!(ভিডিও)

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৬, ২০:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২০:০৯

  পাথুরে মেঝেতে রোদে ডিম ভাজি করছেন তেলেঙ্গানার এক নারী তীব্র দাবদাহে পুড়ছে ভারতের দক্ষিণাঞ্চল। তবে এর মাঝেও একটি সুবিধা আদায় করে নিয়েছেন তেলেঙ্গানার এক নারী। তীব্র রোদকে কাজে লাগিয়ে পাথুরে বারান্দায় তিনি ডিম ভাজি করেন। এর ফলে রান্নার জন্য তাকে কোনও তেল খরচ করতে হচ্ছে না।

বার্তা সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, এক নারী তীব্র গরমে উত্তপ্ত হয়ে ওঠা পাথুরে বারান্দায় ডিম ভাজি করছেন। এমনই তীব্র গরমে পুড়ছে তেলেঙ্গানা।

ভিডিওতে দেখা যায়, নীল শাড়ি পরা এক নারী একটি পাত্রে ডিম ভেঙে নাড়ছেন। এরপর তিনি গরমে উত্তপ্ত হয়ে ওঠা পরিষ্কার পাথুরে মেঝেতে তা ঢেলে দিচ্ছেন। বিশ্বাস করা কঠিন হলেও কিছুক্ষণ পর ডিমটি একেবারে আগুনে চুলার মতোই ভাজা হয়ে যায়। তখন ওই নারী ডিমটি উল্টে দেন যাতে করে উভয় পাশ ভালো করে ভাজি হয়।

আরও পড়ুন: ‘নিরামিষ খাবার খাওয়া জাতীয়তাবাদবিরোধী’

ভারতের বিভিন্ন অঞ্চলে এখন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র রোদ থেকে বাঁচতে মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করছেন।

ডেকান ক্রোনিকলের এক লেখায় উল্লেখ করা হয়েছে, তীব্র গরমে শরীরকে ঠাণ্ডা রাখতে মানুষ পকেটে পেয়াজ নিয়ে ঘুরছেন। নিবন্ধে বলা হয়েছে, এটা বিশ্বাস করা হয় যে, পেয়াজ শরীরের তাপমাত্রা স্থির রাখা ও সানস্ট্রোক থেকে রক্ষা করে। আর পেয়াজের দাম কমে যাওয়াতে আরও সুবিধা হয়েছে। মানুষ এখন কেজি কেজি পেয়াজ ক্রয় করছে। বাইরে বের হতে হওয়ার সময় সঙ্গে করে পেয়াজ নিয়ে যাচ্ছে।

ভারতের আরও খবর: ভারতের খরা যখন সর্বোচ্চ আদালতে 

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তেলেঙ্গানাসহ কয়েকটি এলাকায় আবহাওয়া আরও শুষ্ক হচ্ছে। শুষ্কতার পরিমাণ আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ৫০০ রুপির জন্য নদীতে ঝাঁপ দিলেন বেকার

তীব্র দাবদাহে তেলেঙ্গানায় এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানীর খবর পাওয়া গিয়েছে। দাবদাহের প্রভাব কমিয়ে আনতে রাজ্যের কয়েকটা জেলায় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: হাফিংটন পোস্ট।

/এএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি