এবার মাস্ক ব্যবহারের পরামর্শ দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২০, ১১:০৩আপডেট : ০৬ জুন ২০২০, ১৬:৪৯

করোনাভাইরাস মহামারি শুরুর পর সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারে গুরুত্ব না দিলেও এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) অবস্থান পাল্টে পরামর্শ দিয়েছে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহারের জন্য। নতুন গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি থেকে অন্যের শরীরে তা ছড়ানোর ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে মাস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এবার মাস্ক ব্যবহারের পরামর্শ দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারি শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা  সুস্থ মানুষের মাস্ক পরার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই বলে যুক্তি তুলি ধরেছিল। তবে করোনার সংক্রমণ ঠেকাতে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার বেশ কয়েকটি দেশে বাধ্যতামূলক করা হয়েছে। বেশ কয়েকটি দেশে মাস্ক ব্যবহার না করলে শাস্তির বিধান রাখা হয়েছে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রধান মারিয়া ভ্যান কারখোভ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি দেশের সরকারের প্রতি পরামর্শ দিচ্ছি। একই সঙ্গে আমরা কাপড়ের মাস্ক– যা মেডিক্যাল মাস্ক নয়, সেটি সুনির্দিষ্ট করে দিচ্ছি।’

কারখোভ বলেন, ‘আমাদের কাছে নতুন গবেষণার তথ্য আছে। তাতে দেখা গেছে,  সঠিকভাবে মাস্ক ব্যবহার করা হলে  তা সংক্রমণ ঠেকানোর কাজ করতে পারে।’

সংস্থার পক্ষ থেকে সব সময়ই বলা হয়েছে, যারা অসুস্থ বা  করোনা উপসর্গ দেখা দিয়েছে এবং  আক্রান্ত রোগীদের দেখাশোনা করছেন, তাদের জন্য মেডিক্যাল মাস্ক পরা আবশ্যক।

তবে একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংক্রমণের ঝুঁকি কমাতে বিভিন্ন হাতিয়ারের মধ্যে একটি ফেস মাস্ক এবং এটা মানুষকে পুরোপুরি সুরক্ষার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চায় না।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিইয়ুস বলেন, শুধু মাস্ক ব্যবহারের ফলেই কোভিড-১৯ থেকে সুরক্ষা পাওয়া যাবে না। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী