জলবায়ুজনিত জরুরি অবস্থা জারি নিউ জিল্যান্ডে

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৭:৪৭

নিউ জিল্যান্ডে জলবায়ুজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পার্লামেন্টে প্রস্তাবটি ৭৬-৪৩ ভোটে পাস হয়েছে। একইসঙ্গে ২০২৫ সালের মধ্যে বেসরকারি খাতকে কার্বন নিরপেক্ষ করার অঙ্গীকার করেছে দেশটির সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

জলবায়ুজনিত জরুরি অবস্থা জারি নিউ জিল্যান্ডে

প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বুধবার আইনপ্রণেতাদের বলেছেন, জলবায়ুজনিত জরুরি অবস্থা ঘোষণা পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বীকৃতি। আমরা যদি সঠিক পথে নিয়ে না যাই এবং পদক্ষেপ গ্রহণ না করি তাহলে যে বোঝা তৈরি হবে সেটির স্বীকৃতি।

পার্লামেন্টের প্রস্তাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে এ সময়ের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, জীবন, সম্পদ ও বেসামরিক প্রতিরক্ষা হুমকিতে থাকলে এমন ঘোষণা আমরা জারি করি। আমরা যদি জলবায়ু পরিবর্তন মোকাবিলা না করি তাহলে এমন জরুরি অবস্থা দরজায় কড়া নাড়বে।

বিশ্বের ৩২ টি দেশ জলবায়ুজনিত জরুরি অবস্থা জারি করেছে। এসব দেশের মধ্যে রয়েছে জাপান, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম