ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতি নিতেই হবে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯:২১

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২৯ নভেম্বর) সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ায় মারাত্মক ঝুঁকি তৈরি করেছে ভ্যারিয়েন্টটি, আর কিছু এলাকায় এর পরিণাম হবে মারাত্মক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জাতিসংঘের সংস্থাটি ১৯৪টি সদস্য দেশকে টিকাদানে গতি আনার এবং আক্রান্ত বাড়বে এমনটা ধরে নিয়ে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছে। ডব্লিউএইচও বলেছে, ‘ওমিক্রন অভূতপূর্ব পরিমাণে পরিবর্তিত হয়েছে এবং মহামারির এই গুরুত্বপূর্ণ পর্যায়ের ওপর সম্ভাব্য প্রভাবের কারণে এসব পরিবর্তনের কয়েকটি উদ্বেগের কারণ। নতুন এই ভ্যারিয়েন্ট সংশ্লিষ্ট সামগ্রিক বৈশ্বিক ঝুঁকি... খুবই বেশি।’

এখন পর্যন্ত ওমিক্রন সংশ্লিষ্ট কোনও মৃত্যুর কথা জানা যায়নি। তবে ভ্যাকসিন গ্রহণে এবং আগের সংক্রমণ থেকে সেরে ওঠায় পাওয়া সুরক্ষার ওপর ওমিক্রনের সম্ভাব্য প্রভাব নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

ডব্লিউএইচও বলেছে, ‘তীব্রতায় পরিবর্তন না এলেও আক্রান্ত বাড়তে থাকলে স্বাস্থ্য সেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে এবং অসুস্থতা এবং মৃত্যুর হার বাড়িয়ে দিতে পারে। দুর্বল জনগোষ্ঠীর ওপর প্রভাব হতে পারে যথেষ্ট, বিশেষ করে যেসব দেশগুলোতে টিকাদানের হার কম।’

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশটিতে আক্রান্তের পরিমাণ গুরুতরভাবে বাড়ছে। এরপরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ায় নতুন করে মিলেছে এই ভ্যারিয়েন্ট। এমনকি যেসব দেশ নিজেদের সীমান্ত বন্ধ করে দেওয়ার চেষ্টায় রয়েছে সেসব দেশেও এটি পাওয়া গেছে।

সোমবার জাপান জানিয়েছে, বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দেবে তারা। এর আগে ইসরায়েলও এই কঠোরতম পদক্ষেপ নিয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের