২০০ কোটি ডলারে ৫০টি রুশ যুদ্ধবিমান কিনছে মিসর

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ১৯:০১আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৯:৪৫

রাশিয়ার কাছ থেকে ২০০ কোটি ডলারে মিসরের বিমান বাহিনী ৫০টি অত্যাধুনিক মিগ-৩৫ যুদ্ধবিমান কিনতে চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট নামের একটি পোর্টালের বরাত দিয়ে মিডলইস্ট মনিটর মঙ্গলবার এ খবর জানিয়েছে। ন্যাশনাল ইন্টারেস্ট শনিবার এ খবর প্রকাশ করেছে।

২০০ কোটি ডলারে ৫০টি রুশ যুদ্ধবিমান কিনছে মিসর

সোভিয়েত পরবর্তী যুগে মিসরের সঙ্গে রাশিয়ার এটাই সবচেয়ে বড় অংকের সামরিক চুক্তি। ২০১৫ সালের এপ্রিলে উভয় দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২০ সালের মধ্যে মিসর এসব যুদ্ধবিমান গ্রহণ করবে। ২০১৩ সালের নভেম্বরে উভয় দেশ ২৪টি মিগ-২৯ এম যুদ্ধবিমান কেনার চুক্তি নিয়ে আলোচনার ধারাবাহিকতায় মিগ-৩৫ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

মিগ-২৯-এর উন্নত সংস্করণ মিগ-৩৫। আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে অস্ত্র বহনসহ বিভিন্ন সামরিক কাজে এই যুদ্ধবিমান ব্যবহার করা যায়। মিগ-৩৫-এর অভ্যন্তরীণ জ্বালানি সামর্থ্য বৃদ্ধি করে যুদ্ধের সময় বাড়ানো হয়েছে।

২০১৪ সালে জুনে জেনারেল আল-সিসি ক্ষমতায় আসার পর রুশ-মিসর সম্পর্কের উন্নতি হয়। বিশেষ করে সামরিক সহযোগিতা খাতে। যদিও সিনাই উপত্যকায় ২০১৫ সালের অক্টোবরে একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে উভয় দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

গত বছর মস্কো-কায়রো বিমান চলাচল শুরু হওয়ার মধ্য দিয়ে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে।

২০১৭ সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিসর সফর করেন। ওই সময় মিসরে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তিনি সম্মতি দেন। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তিনি কায়রো সফর করেছিলেন। ওই সফরে তার উপস্থিতিতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে কায়রো ও মস্কো।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি