মস্কোর একটি করোনা হাসপাতালে আগুন, নিহত ১

বিদেশ ডেস্ক
১০ মে ২০২০, ১৭:০৫আপডেট : ১০ মে ২০২০, ২৩:০৯

রাশিয়ার রাজধানী মস্কোর একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত রোগীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর রাজধানীর উত্তরাঞ্চলীয় এলাকার স্পাসোকুকোতস্কি হাসপাতাল থেকে দুই শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

মস্কোর একটি করোনা হাসপাতালে আগুন, নিহত ১

রুশ জরুরি পরিষেবা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এই অগ্নিকাণ্ড শুরু হয়। দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন হাসপাতাল থেকে বের করা রোগীদের অন্যত্র ভর্তি করা হবে। টুইটারে তিনি লিখেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে।

রবিবার পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৯০০ মানুষের। দেশটির অর্ধেক আক্রান্ত ও মৃত্যু হয়েছে মস্কো শহরেই। মার্চের শেষ দিক থেকে রাজধানীসহ বেশ কয়েকটি অঞ্চল লকডাউন করা হয়েছে ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য।

এই সপ্তাহে ফ্রান্স ও জার্মানিকে টপকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর তালিকায় পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে রাশিয়া। সবচেয়ে ভয়াবহভাবে আক্রান্ত অপর চারটি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও যুক্তরাজ্য।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম