আক্রান্ত বাড়লেও লকডাউন শিথিলের ঘোষণা পুতিনের

বিদেশ ডেস্ক
১১ মে ২০২০, ২২:১২আপডেট : ১১ মে ২০২০, ২২:১৪

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকলেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার থেকে দেশব্যাপী লকডাউন শিথিল এবং বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু হবে। তিনি বলেছেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে কর্মহীন সময় ছয় সপ্তাহ অতিক্রম করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন

পুতিন এমন দিনে লকডাউন শিথিলের ঘোষণা দিলেন যেদিন করোনায় আক্রান্তের দিকে থেকে ইতালি ও ব্রিটেনকে ছাড়িয়ে গেছে রাশিয়া। করোনায় আক্রান্তের সংখ্যায় দেশটি এখন তৃতীয় অবস্থানে। তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয়তে স্পেন। রাশিয়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ২১ হাজার ৩৪৪ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৬৫ জন। বেশি আক্রান্ত দেশগুলোর তুলনায় রাশিয়ায় মৃতের সংখ্যা কম। সরকারি হিসেবে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২০০৯ জন।

টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলেছেন, বিধিনিষেধ শিথিল অর্থনীতির সব খাতের জন্য প্রযোজ্য হবে। তবে কিছু এলাকায় প্রয়োজনে আরও কঠোর বিধিনিষেধ জারি করা হতে পারে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আগামীকাল, ১২ মে থেকে অর্থনীতির সবখাতে জাতীয় কর্মহীন দিনের অবসান হবে।

পুতিনের ঘোষণা অনুসারে, বড় ধরনের জমায়েত নিষিদ্ধ থাকবে এবং জনগণকে কঠোর পরিচ্ছন্নতাবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, সবার অর্থনৈতিক স্বার্থেই দ্রুত স্বাভাবিকতায় ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে কৃষি ও নির্মাণ শিল্প সচল করা হবে।

তবে রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, মহামারি এখনও শেষ হয়ে যায়নি, এখনও বিপজ্জনক ঝুঁকি বিদ্যমান। তিনি বলেন, নতুন দফায় মহামারি আসতে দেওয়া যাবে। নতুন মহামারিতে প্রবৃদ্ধি গুরুতর সংকটে পড়বে। 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী