রাশিয়ার সাধারণ মানুষ কবে পাবে করোনার টিকা?

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২০, ০১:২৮আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:৩০

বিশ্বে প্রথম করোনাভাইরাসে টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  মঙ্গলবার রাশিয়ার এই দাবির পর বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মস্কো জানিয়েছে, ২০ টিরও বেশি দেশ টিকা পাওয়ার জন্য আবেদন করেছে। প্রশ্ন উঠেছে, কবে এই ভ্যাকসিন পাবে রাশিয়ার সাধারণ জনগণ। 

  রাশিয়ার সাধারণ মানুষ কবে পাবে করোনার টিকা?

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, জানুয়ারি নাগাদ গণ টিকাকরণ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ টিকা আবিষ্কার হলেও খোদ রাশিয়ার সাধারণ মানুষই এখন তা নাগালের মধ্যে পাবেন না। তা পেতে পেতে আরও অন্তত চার মাস অপেক্ষা করতে হবে।

মুরাশকো আরও বলেন, তবে যারা ফ্রন্টলাইন কোভিড চিকিৎসার সঙ্গে জড়িত তাদের এই ভ্যাকসিন দেওয়া অবিলম্বে শুরু হয়ে যাবে।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ফ্রন্টলাইন কর্মীদের এই ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। যারা নিজে থেকে টিকা নিতে চাইবেন তাদের দেওয়া হবে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ার নাগরিকদের টিকা দেওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে। তবে অগ্রাধিকার দেওয়া হবে তাদেরই যারা সরাসরি কোভিড আক্রান্তদের সংস্পর্শে এসেছেন। তার পর তা দেওয়া হবে শিক্ষকদের। কারণ তারা শিশুদের সংস্পর্শে থাকেন।

রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে করোনার এই ভ্যাকসিন তৈরি করছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট।  

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ