রাশিয়ায় ফিরলেই গ্রেফতার হচ্ছেন পুতিন সমালোচক নাভালনি

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ১৪:৫০আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৯:০০
image

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে রাশিয়ায় ফিরলে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকাকালে একটি মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকায় তাকে গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী রবিবার তার মস্কোয় ফেরার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিমান থেকে নামার পরই তাকে আটক করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত আগস্টে বিষ প্রয়োগের ফলে নাভালনি অসুস্থ হয়ে পড়েন। কোমায় চলে গেলে দুই দিন পরে তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে পরীক্ষা করে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হলেও তা মানতে নারাজ ক্রেমলিন।

২০১৪ সালে একটি মামলায় নাভালনিকে দোষী সাব্যস্ত করেন আদালত। ওই মামলায় প্যারোলে থাকলেও চিকিৎসাধীন অবস্থায় হাজিরা দিতে ব্যর্থ হন তিনি। এবার তাকে ওই মামলায় গ্রেফতারের ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এর আগে এই সপ্তাহে অ্যালেক্সাই নাভালনি জানান, রাশিয়ায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। এক অনলাইন পোস্টে বিমানবন্দরে দেখা করতে সমর্থকদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আগামী রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে মস্কোর ভুনুকোভো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। বার্লিন থেকে পোবেদা এয়ারলাইন্সের একটি বিমানে মস্কোয় ফিরবেন তিনি।

রাশিয়ার কারা কর্মকর্তারা বলছেন, প্যারোল ভঙ্গকারী নাভালনিকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী