মস্কোর কারাগার থেকে সরানো হয়েছে আলেক্সাই নাভালনিকে

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫১
image

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে মস্কোর বাইরে একটি অজ্ঞাত আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। একটি মানবাধিকার সংস্থার সদস্য এবং নাভালনির এক আইনজীবী জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই কঠোর সমালোচককে হয়তো কোনও বন্দি শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্যারোল ভঙ্গের অভিযোগে গত জানুয়ারিতে কারাবন্দি হন আলেক্সাই নাভালনি। রাজনৈতিক কারণে তাকে বন্দি করা হয়েছে বলে নাভালনি দাবি করে আসলেও তা অস্বীকার করে আসছে রুশ কর্তৃপক্ষ।

ইউরোপীয়ান মানবাধিকার আদালতও ওই মামলাটিকে বেআইনি ঘোষণা করেছে। কারা হেফাজতে নাভালনির মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে দাবি করে তাকে মুক্তি দিতে রুশ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে ইউরোপীয় আদালত। তবে রুশ কর্তৃপক্ষ ইউরোপীয় আদালতের আদেশকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে তীব্র সমালোচনা করেছে।

নাভালনির আইনজীবী ভাদিম কোবেজ টুইট বার্তায় জানিয়েছেন, মস্কোর কারাগার থেকে তাকে সরিয়ে নেওয়া হলেও কোথাও নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে তার পরিবারকে কিছু জানানো হয়নি। এই ধরনের পদক্ষেপ বেআইনি বলে জানান তিনি।  

রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, নাভালনিকে হয়তো একটি স্টান্ডার্ড পেনাল কলোনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পরই হয়তো তার অবস্থানের খবর প্রকাশ করা হবে।

উল্লেখ্য, আলেক্সাই নাভালনির কারাদণ্ডের প্রতিবাদে সম্প্রতি রাশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বেশ কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। আটক করা হয় বহু সংখ্যক নাভালনি সমর্থককে।

/জেজে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে