মিয়ানমারকে সামরিক সরঞ্জাম সরবরাহে সহযোগিতা করছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ১৬:৪৫আপডেট : ২১ জুলাই ২০২১, ১৬:৪৫

উড়োজাহাজসহ সামরিক সরঞ্জাম সরবরাহে মিয়ানমারকে সহযোগিতা করছে রাশিয়া। বুধবার রাশিয়ার সরকারি অস্ত্র বাণিজ্য প্রতিষ্ঠান রজোবোরোনএক্সপোর্টের প্রধান আলেক্সান্ডার মিখিভ একথা বলেছেন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এখবর জানিয়েছে রয়টার্স।

মস্কোর বিরুদ্ধে মানবাধিকারকর্মীরা মিয়ানমারের সামরিক সরকারকে বৈধতা দেওয়ার অভিযোগ করছেন। ১ ফেব্রুয়ারি ভোটে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতায় মোড় নেয়। জান্তাবিরোধী বিক্ষোভে দমন-পীড়নে আট শতাধিক প্রাণহানি ঘটেছে। পশ্চিমারা মিয়ানমার জান্তার সমালোচনা করে আসছে। তবে রাশিয়া জান্তার সঙ্গে দ্বিপক্ষীয় সফর ও সামরিক চুক্তি অব্যাহত রেখেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে বলেছেন, মস্কো সামরিক সম্পর্ক দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত মাসে মস্কো সফর করেন এই জেনারেল।

রাশিয়ার বার্ষিক এমএকেএস এয়ার শো’র পার্শ্ববৈঠকে মিখিভ জানান, মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের গুরুত্বপূর্ণ ক্রেতা এবং রাশিয়ার রাষ্ট্রীয় অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কঙ্গলোমিরাট রজটেক-এর গুরুত্বপূর্ণ অংশীদার।

মিখিভ এর বেশি বিস্তারিত কিছু জানাননি।

রাশিয়া ও মিয়ানমারের মধ্যে সামরিক সহযোগিতা গত কয়েক বছরে বেড়েছে। মস্কো মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও হাজারো সেনা সদস্যকে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ দিচ্ছে। এছাড়া পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকা সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী