নাভালনি ইস্যুতে মস্কোয় বিবাদে জড়ালেন পুতিন ও মার্কেল

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২১, ০৫:২৯আপডেট : ২১ আগস্ট ২০২১, ০৭:৪১

আলেক্সাই নাভালনিকে নিয়ে বিবাদে জড়ালেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তালেবান এবং পাইপলাইন প্রকল্প ইস্যুতে মস্কোতে আলোচনার একপর্যায়ে রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনিকে কারাগারে রাখা নিয়ে তর্কে জড়ান দু’জন।

জার্মানির চ্যান্সেলর হিসেবে শেষবার রাশিয়ায় সফরে যান মার্কেল। রাজধানী মস্কোয় গ্যাস লাইন প্রকল্প নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার বাইরে গিয়ে নাভালনি ইস্যু টানেন তিনি। ক্রেমলিনের সমালোচক নাভলনিকে রাজনৈতিক কারণে কারাগারে আটকে রাখা হয়েছে বলে জোরালো অভিযোগ তোলেন। কিন্তু তা সরাসরি নাকচ করেন প্রেসিডেন্ট পুতিন।

আলোচনার মধ্যেই নাভালনিকে মুক্তির দাবি জানান জার্মানির নেত্রী। পুতিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ‘আলেক্সাই নাভালনির শোচনীয় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি প্রেসিডেন্টকে আবারও স্পষ্ট করে রুশ বিরোধী দলীয় নেতার মুক্তির দাবি জানিয়েছি’।

এদিকে পুতিন বলছেন, নাভালনি আইনভঙ্গ করায় তার সাজা চলছে। রাজনৈতিক কারণে নয় নিজের অপরাধের জন্যই শাস্তিভোগ করছেন। জালিয়াতির একটি মামলায় স্থগিত হওয়া সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের ২০ আগস্ট একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। ফ্রান্স, জার্মানি ও সুইডেনে চালানো আলাদা আলাদা পরীক্ষায় দেখা যায় নাভালনিকে নার্ভ এজেন্টের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে। পরবর্তীতে শারিরীক অবস্থার উন্নতি হলে দেশে ফিরলেই গ্রেফতার হন তিনি।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের