ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি সম্ভব: রাশিয়া

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১১:০৩আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১১:০৩

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা শুরুর জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে। এ আলোচনা থেকে ফল বেরিয়ে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইলি উলিয়ানভ।

সোমবার রুশ বার্তা সংস্থা রিয়ানোভসতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন মিখাইলি উলিয়ানভ। তিনি বলেন, ভিয়েনা বৈঠকে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার ব্যাপারে সব পক্ষ আন্তরিকতা দেখালে এই বৈঠকেই একটি সফল চুক্তি স্বাক্ষর করা সম্ভব।

এদিন টুইটারে দেওয়া পোস্টেও ভিয়েনা সংলাপ নিয়ে কথা বলেন এই রুশ কূটনীতিক। টুইটে তিনি বলেন, ভিয়েনা সংলাপে অংশ নিতে ইরান একটি বড় ও শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে এসেছে। এখান থেকেই এই সংলাপের প্রতি তেহরানের আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়।

ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরান ছয় দফা আলোচনা করেছে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ওই ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হয়। তবে গত জুনে অনুষ্ঠিত নির্বাচনে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কিছু দিন ওই সংলাপ বন্ধ ছিল। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের