ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানে বড় পার্থক্য হবে না: ল্যাভরভ

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২২, ১৮:১৪আপডেট : ১৭ মে ২০২২, ১৮:১৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানে হয়ত বড় কোনও পার্থক্য তৈরি করবে না। মঙ্গলবার মস্কোতে তিনি এই মন্তব্য করেছেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাতে রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্তে রাশিয়ার প্রতিক্রিয়া বা পাল্টা পদক্ষেপ কেমন হবে তা নির্ভর করে জোটের পক্ষ থেকে কোন বাহিনীকে মোতায়েন করা হয় তার ওপর।

এদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো সামরিক উপদেষ্টা দেশগুলো সশস্ত্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের বলে আসছে কী করতে হবে। এরাই ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। দেশ দুটি অবন্ধুসুলভের বেশি কিছু বিবেচনা করতে হবে।

পেসকভ বলেন, আমরা অবন্ধুসুলভ বলে তাদেরকে হালকা করছি। আমি এখন বলতে পারি যুদ্ধে তারা যা করছে তাতে ইতোমধ্যে শত্রু রাষ্ট্র হয়েছে দেশ দুটি।

রাশিয়ার কাছে অবন্ধুসুলভ দেশগুলোর একটি সরকারি তালিকা রয়েছে। এতে বেশিরভাগ দেশ ন্যাটো জোটের সদস্য। এছাড়া অস্ট্রেলিয়া ও জাপান তালিকায় রয়েছে। ইউক্রেনে আক্রমণের পর দেশ দুটি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

দীর্ঘদিন নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল ফিনল্যান্ড ও সুইডেন। কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে দেশ দুটি। ফলে স্নায়ু যুদ্ধের আমলে বাইরে থাকলও এখন সুইডেন ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দিতে সিদ্ধান্ত নিয়েছে তারা।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী