৩ জেনারেলকে গ্রেফতার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২২, ২০:০৪আপডেট : ০৭ জুলাই ২০২২, ২০:০৪

রাশিয়ার আইন-শৃঙ্খলাবাহিনী তিনজন শীর্ষ জেনারেলকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন হলেন রুশ স্বরাষ্ট্রমন্ত্রীর একজন সহযোগী। বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলমান থাকা অবস্থায় এই তিন জেনারেলকে গ্রেফতার করা হলো। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

গ্রেফতারকৃত জেনারেলদের মধ্যে রয়েছেন, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীর সহযোগী লে. জেনারেল সের্গেই উমনভ, সেন্ট পিটার্সবুর্গ ট্রাফিক পুলিশের প্রধান মেজর জেনারেল আলেক্সেই সেমিয়োনভ এবং মেজর জেনারেল ইভান আবাকুমভ।

রুশ সংবাদমাধ্যম কমারসান্তের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬-২০২০ সালের মধ্যে এই তিন জেনারেল সেন্ট পিটার্সবুর্গ ও লেনিনগ্রাদ অঞ্চলের একটি প্রকল্পের তহবিলের অপব্যবহার করেছেন এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সম্পদ কিনেছেন।

সরকার পরিচালিত পত্রিকাটিতে আরও বলা হয়েছে, জেনারেলদের অনুরোধে প্রকল্পের তহবিল থেকে ভূমি ও গাড়ি কেনা হয়েছে।

দ্য মস্কো টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিন জেনারেল দোষী সাব্যস্ত হলে তাদের দশ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে মস্কো পাবলিক মনিটরিং কমিশন জানিয়েছে, উমনভকে মস্কোর একটি কারাগারে রাখা হয়েছে। গ্রেফতারের পর তাকে এখানে আনা হয়। তিনি দোষ স্বীকার করেননি।

কমারসান্তের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রেফতারকৃত তিন জেনারেলের বাড়ি ও কর্মক্ষেত্রে তল্লাশি চালায় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেইন ডিরেক্টরেট ফর ইন্টারনাল সিকিউরিটি।  

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম