পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২২, ০৯:৩৯আপডেট : ০২ আগস্ট ২০২২, ২৩:৩২

পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না এবং এ ধরনের কোনও যুদ্ধ কখনও শুরু করা উচিত নয়। সোমবার এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশগুলোর এক সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন পুতিন। তিনি বলেন, ‘পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না। এ ধরনের যুদ্ধ কখনও হওয়া উচিত নয়।’

রয়টার্স বলছে, মূলত রাশিয়াকে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসাবে দেখাতেই এনপিটি সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে এমন বার্তা দিয়েছে মস্কো। আর এই চিঠির ভাষ্য রুশ রাজনীতিকদের আগের বক্তব্যগুলোর বিপরীত।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিন দেওয়া ভাষণে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করেছিলেন পুতিন। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপের যে কোনও প্রচেষ্টা তাদের নজিরবিহীন পরিণতির দিকে নিয়ে যাবে। কয়েকদিন পর তিনি রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

/এমপি/
সম্পর্কিত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান
সর্বশেষ খবর
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
চা-শিল্পীদের শিকড়ের গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’
চা-শিল্পীদের শিকড়ের গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল