পোপের মন্তব্য খ্রিস্টানসুলভ নয়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ০৭:২৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৭:২৮

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মন্তব্য খ্রিস্টানসুলভ নয় বলে দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমন দাবি করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

রুশ পররাষ্ট্রমন্ত্রী মূলত সম্প্রতি জেসুইট ম্যাগাজিন আমেরিকাকে দেওয়া পোপের একটি সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করেছেন। ওই সাক্ষাৎকারে পোপ বলেন, সবচেয়ে নিষ্ঠুর সম্ভবত তারা যারা রাশিয়ার নাগরিক, কিন্তু রুশ ঐতিহ্যের নয়। যেমন: চেচেন, বুরিয়াতসহ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ।

রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান হলেও চেচনিয়া ও বুরিয়াতিয়া অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষ যথাক্রমে মুসলিম ও বৌদ্ধ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুই অঞ্চল থেকে অধিক হারে লোকজনকে ইউক্রেনের যুদ্ধে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অঞ্চল দুটির বাসিন্দাদের নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, বুরিয়াত ও চেচেনসহ আমাদের বহুজাতিক রাষ্ট্রের অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে রাশিয়া একটি পরিবার।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম