কিমের সঙ্গে সাক্ষাতের ইঙ্গিত দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১০

রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোমে যাওয়ার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। সেখানে মুখোমুখি সাক্ষাৎ হতে পারে দেশটিতে সফররত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

রাশিয়ায় আজ শুরু হওয়া একটি অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের প্রশ্নে পুতিন বলেছেন, ‘ভোস্টোচনিতে একটি অনুষ্ঠান আছে, সেখানে গেলেই আপনারা জানতে পারবেন।’ রাশিয়া ও অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে একটি সামরিক ট্রেনে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছেন কিম জং উন। কিন্তু তার অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মস্কো।

ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিম-পুতিনের সাক্ষাৎ হতে যাচ্ছে। তাদের বৈঠকে কোনও চুক্তি যেন না হয় এ ব্যাপারে পিয়ংইয়ংকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, কিম পুতিনকে অস্ত্র দেওয়ার কোনও প্রতিশ্রুতি বা আশ্বস্ত করলে পিয়ংইয়ংকে পরিণতি ভোগ করতে হবে।

সামরিক সূত্রের বরাতে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেনে যুদ্ধে হামলা জোরদার করতে উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছে মস্কো।

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী