পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি তরুণ খুন

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৭ নভেম্বর ২০২১, ২৩:৩৯আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৯:৩৫

পূর্ব লন্ডনে ২২ বছরের এক ব্রিটিশ বাংলাদেশি তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহত মো. আকিল মেহেদী (২২) একজন কোরআনে হাফেজ ছিলেন বলে তার পরিবারিক সূত্রে জানা গেছে।

তিনি মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করে গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ-এর নামাজ পড়ান। তার মা-ও একজন কোরআন শিক্ষিকা।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, শনিবার সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার (৭ নভেম্বর) মৃতদেহটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করে তদন্ত শুরু করেছে।

টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ রবিবার বাংলা ট্রিবিউনকে বলেন, সাবিনা নেসাকে খুনের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুক্তরাজ্যে এ নিয়ে পাঁচ বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হলেন। মেহেদীর মতো একজন তরুণ কোরআনে হাফিজের মরদেহ উদ্ধারের ঘটনায় কমিউনিটি গভীরভাবে শোকাহত।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি