পরবর্তী মহামারি আরও বেশি প্রাণঘাতী হতে পারে: ভ্যাকসিন উদ্ভাবক

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২০:২০

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উদ্ভাবকদের একজন বলেছেন, ভবিষ্যতের মহামারি কোভিড-১৯-এর চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। তিনি বলেন, সে কারণে এই মহামারি থেকে পাওয়া শিক্ষা অবহেলা করা যাবে না এবং বিশ্বকে নিশ্চিত করতে হবে যে তারা পরবর্তী ভাইরাসজনিত মহামারির বিষয়ে প্রস্তুত রয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়ে ৫২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ কোটি ডলারের ক্ষতি হয়েছে আর শত শত কোটি মানুষের জীবনে বিপর্যয় নিয়ে এসেছে এই মহামারি।

বিবিসিতে প্রচারিত রিচার্ড ডিম্বেলেবি লেকচারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলোজির অধ্যাপক সারাহ গিলবার্ট পরবর্তী ভাইরাসের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সত্যিটা হলো পরবর্তীটি আরও খারাপ হতে পারে। এটা আরও বেশি সংক্রামক কিংবা প্রাণঘাতী কিংবা উভয়ই হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলা ভাইরাস এটাই সর্বশেষ নয়।’

সারাহ গিলবার্ট বলেন, ‘যে অগ্রগতি আমরা অর্জন করেছি, যে জ্ঞান আমরা লাভ করেছি, তা অবশ্যই হারাতে দেওয়া যাবে না।’

ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে এই ভ্যাকসিন উদ্ভাবক বলেন, ‘স্পাইক প্রোটিনে যে পরিবর্তন ঘটছে তার কারণে এই ভাইরাস বেশি মাত্রায় সংক্রামক। এর মানে হলো এই ভাইরাসে নতুন করে পরিবর্তনের অর্থই হচ্ছে টিকার ফলে দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে অথবা অন্য ভ্যারিয়েন্টের ফলে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা কম মাত্রায় ওমিক্রনের কাছে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে পারবে। তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। এবং এমন পদক্ষেপ নেয়া উচিত যার ফলে এই ভ্যারিয়েন্টের বিস্তার কমে যায়।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
সর্বশেষ খবর
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার