যুক্তরাজ্যে কয়েক সপ্তাহের মধ্যে দাপুটে হয়ে উঠতে পারে ওমিক্রন: বিশেষজ্ঞ

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ২১:১৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২২:৫৬

যুক্তরাজ্যের এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে দাপুটে ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে ওমিক্রন। সোমবার (৬ ডিসেম্বর) সকালে প্রফেসর পল হান্টার জানান, রতুন এই ভ্যারিয়েন্টটি শিগগিরই সংক্রমণে ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যেতে পারে।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার এই অ্যাকাডেমিক বিবিসির ব্রেকফাস্ট অনুষ্ঠানে বলেন, ‘যুক্তরাজ্যে এটি কীভাবে ছড়াবে তা এখনও নির্দিষ্ট নয়। তবে আমার মনে হয় প্রাথমিক ইঙ্গিতে দেখা যাচ্ছে এটা সম্ভবত খুব দ্রুত ছড়াবে এবং ডেল্টাকে ছাড়িয়ে যাবে। সম্ভবত কয়েক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে এটাই দাপুটে হয়ে উঠবে।

পল হান্টারের ধারণা, যুক্তরাজ্যে ইতোমধ্যে হাজার হাজার মানুষ এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে। তবে এখন পর্যন্ত দেশটিতে ২৪৬ জনের এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

ওমিক্রন মোকাবিলায় ব্রিটিশ সরকার ইতোমধ্যে ভ্রমণের নিয়ম কঠোর করেছে। ইংল্যান্ডের ভ্রমণ নিষিদ্ধ তালিকায় সোমবার যুক্ত হয়েছে নাইজেরিয়া। এছাড়া মঙ্গলবার থেকে দেশটিতে প্রবেশ করতে চাওয়া সব ভ্রমণকারীকেই করোনা পরীক্ষা করাতে হবে।

তবে প্রফেসর পল হান্টার মনে করেন, ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকাতে খুব ভূমিকা রাখতে যাচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তিনি বলেন, ‘আমরা যা কিছুই করি তার একটা উপকারিতা থাকে। কিন্তু আমি মনে করি, এই সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে কাজ হবে খুব সামান্যই। দেশে একবার ওমিক্রন ছড়াতে শুরু করলে সীমান্ত কড়াকড়ি আসলে কোনও ফল বয়ে আনবে না।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের