উইন্ডসরের পথে রানির কফিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১

ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার রাজকীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখন রানির মরদেহ বহনকারী কফিন নিয়ে যাওয়া হচ্ছে উইন্ডসরে। রানির শবযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেছে হাজার হাজার মানুষ।

উইন্ডসর অভিমুখী শবযাত্রার পেছনে একটি গাড়িতে রয়েছেন কুইন কনসোর্ট ক্যামিলা এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। তাদের সামনে আছেন রাজা চার্লস এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা কফিনের পেছনে পেছনে হাঁটছেন। ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং কাউন্টেস অব ওয়েসেক্স সোফি দ্বিতীয় একটি গাড়িতে করে যাচ্ছেন। রাজকীয় কানাডিয়ান মাউন্টেড পুলিশের দল শবযাত্রার একেবারে সামনের দিকে রয়েছে।

রানির শেষকৃত্যে অংশ নিতে ইতোমধ্যেই যুক্তরাজ্যে পৌঁছেছেন ৫০০ জনেরও বেশি রাষ্ট্র বা সরকারপ্রধান এবং বিদেশি নেতারা। এদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের মতো নেতারা রয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের কাছাকাছি বসেছেন। রাজা চার্লসের ঠিক উল্টো দিকে বসেছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারিট।

রানি দ্বিতীয় এলিজাবেথ এবং রানি মার্গারিটের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। উভয়েই পরস্পরকে খুব পছন্দ করতেন। এ বছরই সিংহাসনে আরোহণের সুবর্ণজয়ন্তী পালন করছেন ডেনমার্কের রানি।

ডেনমার্ক ছাড়াও ভুটান, জাপান, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা রানির শেষকৃত্যে অংশ নিচ্ছেন। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
সর্বশেষ খবর
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?