যুক্তরাজ্যে ‘দ্বিতীয় বসন্ত’

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ১৭:৩৫আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৭:৩৫

গ্রীষ্মকালে রেকর্ড ভাঙা গরমের পর এবার শরতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে যুক্তরাজ্যে। সাধারণত শরৎকালে গাছের পাতা হলুদ, গাছের পাতা পড়ে যায় এবং গাছগুলোকে রুগ্ণ দেখায়। কিন্তু এবার কিছু অবাক করা বিষয় লক্ষ্য করা যাচ্ছে: সবুজ অঙ্কুর ও উজ্জ্বল ফুল।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক মৃদু আবহাওয়া ও আর্দ্র পরিবেশের কারণে কিছু গাছ জন্ম নিচ্ছে। শীতকালে এগুলো সাধারণত সুপ্ত অবস্থায় থাকে।  

১০ মাস ধরে তীব্র তাপদাহের পর মনে হচ্ছে এবার যুক্তরাজ্যে দ্বিতীয় বসন্তের আগমন ঘটেছে।

রয়্যাল হর্টিকালচার সোসাইটির কর্মকর্তা জন ড্যাভিড বলেন, সাম্প্রতিক মৃদু পরিস্থিতি ও বৃষ্টির ফলে মৌসুম থাকা কিছু গাছের জন্ম হচ্ছে। গ্রীষ্মে গরম ও খরায় অনেক গুল্ম, লতাপাতা ও গাছের পাতা ঝরে যায়। সেপ্টেম্বরে যখন বৃষ্টি হয় তখন কিছু গাছে নতুন কুঁড়ি গজাতে শুরু করেছে। কিছু ফুলও ফুটতে শুরু করেছে। সাধারণত বছরের এই সময়ে এমনটি স্বাভাবিক না।

ড্যাভিড বলেছেন, এবারের শরৎকাল ছিল অস্বাভাবিক মৃদু। ফলে সারেতে এখনও বাতাসে তুষারপাত নেই। এমন আবহাওয়া আরও কিছু দিন বিরাজ করতে পারে।

ইংল্যান্ডের উত্তরাঞ্চলেও স্বাভাবিকের তুলনায় ভিন্ন আবহাওয়া বিরাজ করছে। অক্টোবরে সেখানে কয়েক ধরনের ফুল ফুটছে।  

ওয়েলসের একটি স্ট্রবেরি বাগানের কর্মকর্তারা জানিয়েছে, এই বছর তাদের বাগানে স্ট্রবেরি গাছে দ্বিগুণ ফল ধরেছে। এমন ঘটনা তাদের বাগানে এই প্রথম ঘটেছে।

যুক্তরাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে আরও বৃষ্টিপাত হতে পারে। স্বাভাবিক পর্যায়ে তাপমাত্রা নেমে যেতে যাবে। তাতে করে দ্বিতীয় বসন্ত হয়তো দ্বীর্ঘস্থায়ী হবে না। তবে এর প্রভাব হবে সুদূরপ্রসারী।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের
শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
সর্বশেষ খবর
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৮ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৮ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ