ইউক্রেন যুদ্ধের অবসান হবে আলোচনার টেবিলে: ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৩, ২০:৪৪আপডেট : ১০ মার্চ ২০২৩, ২০:৪৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান হবে আলোচনার টেবিলে। আলোচনায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেনও সম্ভাব্য সবচেয়ে ভালো অবস্থানে থাকেন সেজন্য সহযোগিতা করবেন তিনি। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

যুদ্ধের অবসান আলোচনায় হবে বললেও ঋষি সুনাক ইঙ্গিত দিয়েছেন, সেই শান্তি আলোচনার সময় এখন নয়। তিনি পুনরায় অঙ্গীকার করেছেন, রণক্ষেত্রে ইউক্রেন যেনও সুবিধাজনক অবস্থানে থাকে সেজন্য অতিরিক্ত সহযোগিতা প্রদান করা হবে।

পাঁচ বছরের মধ্যে প্রথম যুক্তরাজ্য-ফ্রান্স সম্মেলনে যোগএদওয়ার আগে ঋষি সুনাকের এই মন্তব্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বক্তব্যের সঙ্গে বিরোধপূর্ণ। যুদ্ধের অবসানে ইউক্রেনকে যুদ্ধবিমান ও ট্যাংক পাঠানোর জন্য ঋষি সুনাকের প্রতি আহ্বান জানিয়েছিলেন জনসন।

ফরাসি প্রেসিডেন্ট ‘বন্ধু’ এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের আগে সুনাক বলেছেন, যুদ্ধবিমান ব্যবহারের জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তারা যে আক্রমণের মুখোমুখি তা থেকে প্রতিরক্ষার জন্য আমরা তাদের সহযোগিতা করছি। এটিই সবার মনোযোগে থাকা উচিত।

তিনি বলেন, অবশ্যই এই যুদ্ধের অবসান হবে আলোচনার টেবিলে। কিন্তু এই সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে। আমাদের যা করতে হবে তা হলো উপযুক্ত সময়ে যখন আলোচনা হবে তখন তারা যেনও ভালো অবস্থানে থাকে, সেটি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, কিন্তু এই মুহূর্তে অগ্রাধিকার হলো তাদেরকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া যাতে করে রণক্ষেত্রে তারা সুবিধাজনক অবস্থানে থাকে।

/এএ/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বশেষ খবর
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি