এবার পার্লামেন্ট থেকেও বরিস জনসনের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৩, ১৭:৩৪আপডেট : ১০ জুন ২০২৩, ১৭:৩৮

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের এক বছর আগেই পার্লামেন্টের সদস্যপদ (এমপি) ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। পদত্যাগের জন্য প্রিভিলেজেস কমিটিকে দায়ী করে শুক্রবার (৯ জুন) এক চিঠিতে জানান, ‘আমাকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

কনজারভেটিভ পার্টির সদ্য পদত্যাগী এই নেতা বলেছেন, হাউজ অব কমন্সের কমিটি থেকে একটি চিঠি পেয়ে ‘অবাক ও আতঙ্কিত’ হয়েছেন তিনি।

পার্টিগেট কেলাঙ্কারি ইস্যুতে মিথ্যা তথ্য দিয়ে হাউজ অব কমন্সকে বিভ্রান্ত করেছেন কিনা, এ নিয়ে তদন্ত করা হবে বলে ওই চিঠিতে তাকে জানানো হয়েছিল। এ বিষয়ে বরিস বলেন, ‘স্পষ্টতই, পার্লামেন্ট থেকে আমাকে সরাতে এসব করছে তারা।’

করোনার চূড়ান্ত মুহূর্তে ডাউনিং স্ট্রিটে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন বরিস ও অর্থমন্ত্রী ঋষি সুনাক। লকডাউনে এমন আয়োজনে অংশ নিয়ে আইন ভঙ্গের কারণে জরিমানার মুখোমুখি হতে হয় তাদের। এ ঘটনাকে ‘পার্টিগেট কেলেঙ্কারি’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

তদন্তের প্রতিবেদনকে ‘অসত্য, অযৌক্তিক ও অন্যায্য’ বলে দাবি করেছেন বরিস। যদিও তদন্ত প্রতিবেদনেটি এখনও জনসাধারণের উদ্দেশে প্রকাশ করেনি তদন্ত কমিটি। কিন্তু চলতি বছরের মার্চে ঘটনাটি নিয়ে অনিচ্ছাকৃতভাবে হাউজ অব কমন্সকে বিভ্রান্ত করার কথা স্বীকার করেছিলেন ব্রেক্সিট বাস্তবায়নকারী বরিস।

পদত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটাতে চলেছেন এই নেতা।

সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন

/এটি/এলকে/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’