লন্ডনের পা‌র্কে কুকুরের কামড়ে গুরুতর আহত বাংলাদেশি শিশু

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৭

পূর্ব লন্ডনের এক‌টি পা‌র্কে বাবার সঙ্গে খেল‌তে গিয়ে একটি পোষা কুকু‌রের কাম‌ড়ে গুরুতর আহত হ‌য়ে‌ছে চার বছ‌রের বাংলা‌দেশি বং‌শোদ্ভুত এক শিশু। না‌বিল ইসলাম না‌মের চার বছ‌রের শিশুর‌টির পিতা নজরুল ইসলাম বৃহস্প‌তিবার (১৪ সেপ্টেম্বর) রা‌তে বাংলা ট্রিবিউন‌কে জানান, নিউহা‌মের হার‌মেইড পার্কে তার দুই ‌শিশুব‌কে নি‌য়ে খেল‌তে যান গত ১১ সে‌প্টেম্বর বিকা‌লে। হঠাৎ ক‌রে এক‌টি কুকুর এসে বাচ্চা‌টির পাঁয়ে কাম‌ড়ে ধ‌রে।

নজরুল তখন নি‌জের সন্তানকে রক্ষা করার চেষ্টা ক‌রেন। প‌রে গুরুতর আহত অবস্থায় নিউহাম হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখান থে‌কে র‌য়েল লন্ডন হাসপাতা‌লে পাঠা‌নো হয়। গতকাল বুধবার (১৩ সে‌প্টেম্বর) শিশু‌টির পা‌য়ে সেখানেই অস্ত্রোপচার হয়েছে। এখ‌নেও শিশু‌টি‌ হাসপাতালে।

নজরুল আর‌ও জানান, কুকুর বেঁধে রাখার আইন থাক‌লেও বাঁধা ছিল না। গলায় কোনও বেল্টও ছিল না। কুকুরটির মা‌লিক অ‌নেকক্ষণ প‌রে ঘটনাস্থ‌লে এসে উল্টো আমাকে কুকুর দি‌য়ে লে‌লি‌য়ে দেবার ভয় দেখায়। কুকুর‌টি বুল ডগ প্রজা‌তির যা ব্রিটে‌নে অ‌বৈধ। এ ঘটনায় তি‌নি পু‌লি‌শে অভিযোগ দি‌লে বৃহস্প‌তিবার বিকাল পর্যন্ত পু‌লিশ কোনও ব্যবস্থা নেয়‌নি। পু‌লিশ গত চার দি‌নে আমার সঙ্গে যোগা‌যোগও ক‌রে‌নি।

প‌রিবারের স্বজন চৌধুরী হাসান জানান, একজন অ‌ভিভাবক ও পিতা হি‌সে‌বে এ রকম ঘটনায় তারা গভীরভা‌বে উদ্বিগ্ন। এ রকম ঘটনায় স‌চেতন থাকানো উচিত।

নিউহাম কাউন্সি ‌লের কাউন্সিনলার মু‌জিবুর রহমান জ‌সিম জানান, তি‌নি বিষয়‌টি খোঁজ খবর নি‌চ্ছেন।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী