ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে জনসমুদ্রে লন্ডন

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ০৯:২৬আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯:৩৩

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলা বন্ধের দাবিতে লন্ডনের রাজপথে নামে লাখো মানুষ। গত দুই সপ্তাহের বেশি সময় চলা সংঘাতে ইসরায়েলি বাহিনী ও হামাসের অস্ত্রবিরতি কার্যকরের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার ফিলিস্তিনের সমর্থনে জনসমুদ্রে পরিণত হয় লন্ডনের রাজপথ। ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে স্লোগান দেন আয়োজনে অংশ নেওয়া আন্দোলনকারী। এদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা।

পুলিশের তথ্যমতে, ‘ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন’ নামের আয়োজিত সমাবেশে অংশ নেন এক লাখের বেশি মানুষ। তবে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানা গেছে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে শনিবারের আয়োজনে জড়ো হয়েছিল অন্তত আড়াই লাখ মানুষ।

বিক্ষোভে উত্তাল লন্ডন, ছবি: রয়টার্স

শান্তিপূর্ণ সমাবেশ থেকে ১০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তবে আটকের কারণ উল্লেখ করেনি। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোতেও ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে।

আরও পড়ুন:

এর মধ্যেই রবিবার পশ্চিম তীরের জেনিনের শরণার্থী ক্যাম্পের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। গত ৮ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হন। এর জেরে ইসরায়েলি বাহিনীর ধারবাহিক হামলায় মৃত্যু নগরীতে পরিণত হয়েছে গাজা। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বিমান হামলায়। গাজায় বাস্তুচ্যুতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখের বেশি।

সূত্র: রয়টার্স, মিডল ইস্ট মনিটর

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি