মেয়রকে ইসলামপন্থি বলায় দল থেকে বরখাস্ত হলেন ব্রিটিশ এমপি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

লন্ডনের মেয়র সাদিক খানকে ইসলামপন্থীরা নিয়ন্ত্রণ করে, মন্তব্য করে এবার বরখাস্ত হলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা লি এন্ডারসন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাদিক খানকে উদ্দেশ্য করে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করার পরে তাকে দল থেকে বরখাস্ত করা হয়। তবে দল থেকে বরখাস্ত হলেও, স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে বসতেন তিনি। স্থানীয় সময় শনিবার তাঁকে বরখাস্ত করা হয়।  

বরখাস্তের পর, টোরি পার্টির সাবেক এই ডেপুটি চেয়ারম্যান বলেন, তার মন্তব্য চিফ হুইপ ও প্রধানমন্ত্রীকে কঠিন অবস্থানে ফেলেছে।

লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান বিরোধী লেবার পার্টির সদস্য। রাজধানীতে নিয়মিত ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ-মিছিল ও পুলিশ পরিচালনার জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। বুধবারও পার্লামেন্টের বাইরে শত শত ফিলিস্তিনি বিক্ষোভ করেন।

এমন পরিস্থিতিতে সাদিক খানের সমালোচনা করতে গিয়ে শুক্রবার জিবি নিউজকে লি আন্ডারসন বলেন, আমি বিশ্বাস করি না ইসলামপন্থীরা আমাদের দেশের নিয়ন্ত্রণ পেয়েছে। তবে আমি যা বিশ্বাস করি তা হল তারা সাদিক খানের নিয়ন্ত্রণ পেয়েছে। তারা লন্ডনের নিয়ন্ত্রণ পেয়েছে। খান আসলে আমাদের রাজধানী শহরকে তার ইসলামপন্থি সঙ্গীদের হাতে তুলে দিয়েছেন।

এই মন্তব্যের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন আন্ডারসন। এর প্রতিক্রিয়ায় শনিবার সাদিক খান বলেন,  আন্ডারসনের এমন মন্তব্য মুসলিম বিদ্বেষের আগুনে ঘি ঢালার সমান। তার মন্তব্য নিয়ে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর বধির নীরবতারও কঠোর সমালোচনা করেন খান।

সাদিক খানের এমন সমালোচনার ঘণ্টাখানেক পরেই, টোরি পার্টির চিফ হুইপ সাইমন হার্টের এক মুখপাত্র বলেন: গতকালকের করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানোয় দলের হুইপ পদ থেকে লি অ্যান্ডারসনকে বরখাস্ত করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম