ফ্লোরিডায় সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর হামলা

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৪:০০ আপডেট : ১২ জুন ২০১৬, ১৪:৫২

ফ্লোরিডায় সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। ওরলান্ডো শহরের পাল্স ক্লাবে এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে এ হামলা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, হামলাকারীর শরীরে বোমা রয়েছে এবং ক্লাবে থাকা মানুষদের জিম্মি করা হয়েছে। ক্লাবটির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে। এতে সবাইকে ক্লাব থেকে বের হয়ে দৌঁড়াতে বলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

স্থানীয় এক টিভি সাংবাদিক টুইটারে জানিয়েছেন, অন্তত ২০ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী এখনও নাইট ক্লাবে অবস্থান করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবিতে দেখা গেছে, জরুরি সেবার বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, আহত মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইট ক্লাবে ছিলেন দাবি করে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ক্লাবের ভেতরে গুলির পর মানুষজন চিৎকার শুরু করেন। অনেকে মারা গেছেন। স্ট্রেচারে করে আহতদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে জানান, হামলার সময় ক্লাবে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বন্দুকধারী ক্লাবে প্রবেশ করেই ছাদ ও ভিড়ের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। বন্দুকধারীর সংখ্যার বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, নাইট ক্লাবটিতে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। অসমর্থিত সূত্রের বরাত জানানো হয়েছে, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

সূত্র: বিবিসি, এনবিসি।

/এএ/

সম্পর্কিত
শেয়ারবাজারে ধস, ভোটারদেরই দুষলেন ট্রাম্প
কী, কেন, কীভাবে হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?
ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ দিচ্ছে নিজ দলই
সর্বশেষ খবর
৫০ বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
৫০ বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় ভাষা’ শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির
শেয়ারবাজারে ধস, ভোটারদেরই দুষলেন ট্রাম্প
শেয়ারবাজারে ধস, ভোটারদেরই দুষলেন ট্রাম্প
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনোমিকসের শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনোমিকসের শিক্ষার্থীরা
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক