ফ্লোরিডার সমকামী নাইটক্লাবে জিম্মি দশা: ঘিরে রেখেছে পুলিশ

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৫:২২আপডেট : ১২ জুন ২০১৬, ১৫:২২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে হামলাকারী বন্দুকধারী বেশ কয়েকজনকে জিম্মি করে ক্লাবের ভেতরেই অবস্থান করছে। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে হামলাচালায় বন্দুকধারী। প্রাথমিকভাবে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ টুইটারে জানিয়েছে, নাইটক্লাবে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। হামলাস্থলে যেতে স্থানীয়দের নিষেধ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে হামলাকারীর শরীরে বোমা রয়েছে। বোমাসহ বেশ কয়েকজনকে জিম্মি করে ক্লাবের ভেতরেই রয়েছেন হামলাকারী। পুলিশ পুরো ক্লাব ঘিরে রেখেছে।

স্থানীয় এক টিভি সাংবাদিক টুইটারে জানিয়েছেন, অন্তত ২০ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী এখনও নাইট ক্লাবে অবস্থান করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবিতে দেখা গেছে, জরুরি সেবার বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, আহত মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইট ক্লাবে ছিলেন দাবি করে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ক্লাবের ভেতরে গুলির পর মানুষজন চিৎকার শুরু করেন। অনেকে মারা গেছেন। স্ট্রেচারে করে আহতদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে জানান, হামলার সময় ক্লাবে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বন্দুকধারী ক্লাবে প্রবেশ করেই ছাদ ও ভিড়ের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। বন্দুকধারীর সংখ্যার বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এ হামলার একদিন আগেই কনসার্ট চলার সময় বন্দুকধারীর গুলিতে আহত সংগীতশিল্পী ক্রিস্টিনা গ্রিমি মারা যান। সূত্র: বিবিসি, এনবিসি।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
সর্বশেষ খবর
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি