মেক্সিকোতে মার্কিন কনস্যুলার গুলিবিদ্ধ

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৬:৫৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:৪৮

মেক্সিকোতে মার্কিন কনস্যুলার গুলিবিদ্ধ মেক্সিকোতে মার্কিন দূতাবাসের এক কনস্যুলার গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুকধারীর গুলিতে আহত হলেও তার অবস্থা আশঙ্কাজনক নয়।  শনিবার মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল ও মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারাতে এ ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

শনিবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হামলাকারীকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

গুয়াদালাজারাতে অবস্থিত মার্কিন কনস্যুলেট প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারী বন্দুকধারী কনস্যুলারের গাড়ি পার্কিং করার সময় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কনস্যুলারের গাড়ি পার্কিং করার সঙ্গে সঙ্গেই চালককে লক্ষ্য করে গুলি ছুড়ে বন্দুকধারী। এরপর সে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, বিদেশে কর্মরত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সূত্র: টেলিসুর টিভি।

/এএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের