ফ্লোরিডা বিমানবন্দরে হামলার সন্দেহভাজন সান্তিয়াগোর স্বীকারোক্তি

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২৩:৩১

এস্তেবান সান্তিয়াগো ফ্লোরিডা বিমানবন্দরে গুলিবর্ষণের ঘটনায় আটক সন্দেহভাজন এস্তেবান সান্তিয়াগো নিজের অপরাধ স্বীকার করেছে। রবিবার তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
শুক্রবার ফ্লোরিডার একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় ৫জন নিহত ও ৬ জন আহত হন। হামলাকারী সন্দেহে ইরাক ফেরত সাবেক সেনা সদস্য এস্তেবান সান্তিয়াগোকে আটক করা হয়।
সরকারি প্রসিকিউটর জানিয়েছেন, সান্তিয়াগো হামলার পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছে।  আদালতের নথি থেকে জানা যায়, হামলায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ইস্তেবান। জিজ্ঞাসাবাদে তিনি কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি নিজেই ওই হামলার পরিকল্পনা করেন এবং ফ্লোরিডার ফোর্ট লডারডেলে যাওয়ার টিকেট কেনেন।
এর আগেও সান্তিয়াগোকে আটক করেছিল পুলিশ। গত বছর মার্চ মাসে তাকে পুলিশ আটক করলেও কোনও গুরুতর অপরাধে তার সাজা হয়নি।
সান্তিয়াগোর হামলার মোটিভ সম্পর্কে এখনও তদন্তকারীরা নিশ্চিত হতে পারেনি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সন্ত্রাসী হামলার বিষয়টি একেবারে উড়িয়ে দেয়নি। তদন্ত কর্মকর্তারা মনে করছেন, তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে হামলার মোটিভ সম্পর্কে নিশ্চিত করে বলাটা ভুল হতে পারে।
এফবিআইএ-র স্পেশাল এজেন্ট জর্জ পিরো বলেন, ‘আমরা কোনও কিছুই বাদ দিতে চাচ্ছি না। আমরা সব দিক খতিয়ে দেখব।’ পিরো জানান, সান্তিয়াগো তদন্তকারীদের সহযোগিতা করছেন।
এর আগে ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সন্দেহভাজন হিসেবে আটকের পর সান্তিয়াগোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২৬ বছর বয়সী এই সাবেক মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে পাঁচজন নিহত হন। আহত হন আরও ছয়জন। হামলার পরপরই ইস্তেবানকে আটক করা হয়েছিল।
ইস্তেবান কোনও মানসিক সমস্যায় ভুগছেন কিনা, সে বিষয়টিও কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এফবিআই তার মানসিক অবস্থা সম্পর্কে জানতে তার ওপর স্নায়ুবিক পরীক্ষা চালাবে। গত নভেম্বরে তিনি অসংলগ্ন অবস্থায় আলাস্কার এফবিআই দফতরে এসেছিলেন বলে স্থানীয় পুলিশ ও এফবিআই জানিয়েছে।
উল্লেখ্য, ইস্তেবান সান্তিয়াগো মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। ইরাকে ইঞ্জিনিয়ার ব্যাটলিয়নের হয়ে প্রায় এক বছর কাজ করেন তিনি। ২০১৬ সালের আগস্টে তিনি চাকরিচ্যুত হন।  সূত্র: সিএনএন।
/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম