সবচেয়ে বড় মার্কিন তেল শোধনাগারের সম্পূর্ণ মালিকানা এখন সৌদি আরবের

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৭, ১৮:১৯আপডেট : ০২ মে ২০১৭, ১৮:২৫

সবচেয়ে বড় মার্কিন তেল শোধনাগার পোর্ট আর্থার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল শোধনাগার পোর্ট আর্থার রিফাইনারির সম্পূর্ণ মালিকানা এখন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর। গত বছরের একটি চুক্তির আলোকে সোমবার টেক্সাসে অবস্থিত শোধনাগারটির নিয়ন্ত্রণ নেয় সৌদি আরামকো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের তেল শোধনের ক্ষেত্রে পোর্ট আর্থারকে পথিকৃৎ হিসেবে মনে করা হয়। প্রতিদিন এই শোধনাগারে ৬ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা হয়। যার ফলে এটি পুরো উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম শোধনাগারে পরিণত করেছে।

সৌদি আরামকো নিয়ন্ত্রণ নেওয়ার আগে পোর্ট আর্থারের ৫০ শতাংশ মালিকানা ছিল মোটিভা এন্টারপ্রাইজ বলে পরিচিত রয়্যাল ডাচ শেল নামক কোম্পানির। তখন শোধনাগারটি যৌথ মালিকানাধীন ছিল। দুই মালিকানা প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ২০১৬ সালে কোম্পানিগুলো নিজেদের সম্পদ ভাগ-বাটোয়ারা করার সিদ্ধান্ত নেয়। সোমবার দুই প্রতিষ্ঠানের বিচ্ছেদের বিষয়টি বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

পোর্ট আর্থার-এর সম্পূর্ণ মালিকানার পাশাপাশি সৌদি আরামকো ২৪টি সরবরাহ চ্যানেলেরও নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া আরামকো জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, টেক্সাসের পূর্বাঞ্চলের অর্ধেক এবং ফ্লোরিডায় শেল ব্র্যান্ডের গ্যাসোলিন ও ডিজেল বিক্রির স্বত্ব পেয়েছে। সূত্র: সিএনএন।

/এএ/

সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের