চীনা ও তাইওয়ানি কোম্পানির বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১৭:৪৩আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৭:৪৫

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় চীন ও তাইওয়ানের দুটি কোম্পানি এবং তিন ব্যক্তির বিরুদ্ধে বাণিজ্যের গোপন তথ্য চুরি করার অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন কোম্পানি মাইক্রোনের গবেষণা ও উন্নয়ন পরিকল্পনা চুরি করা হয়েছে মেমোরি ডিভাইসের সাহায্যে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

চীনা ও তাইওয়ানি কোম্পানির বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের

যে দুটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো তাইওয়ানভিত্তিক ইউনাইটেড মাইক্রোইলেক্ট্রনিক্স কর্পোরেশন এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফুজিয়ান জিনহুয়া ইন্টিগ্রেটেড সার্কিট কোম্পানি লিমিটেড। এছাড়া আরও তিন ব্যক্তির বিরুদ্ধে মার্কিন কোম্পানিতে গোয়েন্দাবৃত্তি পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের গোয়েন্দাবৃত্তি দ্রতগতিতে বেড়ে চলেছে এবং এই জালিয়াতি থামানো উচিত। তিনি জানান, এই লক্ষ্যে মার্কিন সরকার একটি নতুন উদ্যোগ নিতে যাচ্ছে।

ফৌজদারী মামলার পাশাপাশি মার্কিন আইন মন্ত্রণালয় সিভিল মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে দুটি কোম্পানির বিরুদ্ধে। যাতে করে করে গোপনীয়তা চুরির মাধ্যমে উৎপাদিত কোনও পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি না করতে পারে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের