মহাকাশে সংঘটিত ‘প্রথম অপরাধে’র তদন্ত শুরু করছে নাসা

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ২০:২৪আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২৩:১৮

মহাকাশে সংঘটিত প্রথম অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। একজন নভোচারী মহাশূন্য থেকে পৃথিবীতে তার এক সাবেক জীবনসঙ্গীর ব্যাংক অ্যাকাউন্টে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে এই তদন্ত শুরু করে এই সংস্থা। এটাই হতে পারে মহাশূন্যে প্রথম অপরাধের অভিযোগ। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মহাকাশে সংঘটিত ‘প্রথম অপরাধে’র তদন্ত শুরু করছে নাসা

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, মহাকাশচারী অ্যানি ম্যাক্লেইনের সাবেক জীবনসঙ্গী সামার ওর্ডেন মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের কাছে ব্যাংক অ্যাকাউন্টে বেআইনিভাবে প্রবেশের অভিযোগ করেছেন। এরপর এই মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ওই অ্যাকাউন্টে প্রবেশের কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, এর মাধ্যমে কোনও অন্যায় করেননি তিনি।

এই ঘটনার পর মহাকাশচারী অ্যানি ম্যাক্লেইন পৃথিবীতে ফিরে এসেছেন। তার আইনজীবীর মাধ্যমে নিউইয়র্ক টাইমসকে বলেন, তিনি মহাকাশ থেকে সামার ওয়ার্ডেনের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখতে চেয়েছেন। সেখানে সংসার এবং তাদের সন্তানের পেছনে খরচের জন্য যথেষ্ট অর্থ আছে কিনা।

তার আইনজীবী রুসটি হার্ডিন বলেন, ‘তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন কোনও অনুচিত কাজ করেছেন। ম্যাক্লেইন সম্পূর্ণরূপে সহযোগিতা করছিলেন।’

অ্যানি ম্যাক্লেইন ও মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ওর্ডেন ২০১৪ সালে বিয়ে করেন। ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা করেন ওর্ডেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনিভাবে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশের অভিযোগে তাদের দুজনের সঙ্গে যোগাযোগ করেছে নাসার তদন্ত বিভাগ।

ম্যাক্লেইন মার্কিন সামরিক অ্যাকাডেমি ওয়েস্ট পয়েন্ট থেকে গ্র্যাজুয়েট করেছেন। পরে সেনাবাহিনীর পাইলট হিসেবে তিনি ইরাকে ৮০০ ঘণ্টা যুদ্ধকালীন দায়িত্ব পালন করেন। এরপর তিনি টেস্ট পাইলট হন এবং ২০১৩ সালে তিনি নাসার পাইলট পদের জন্য নির্বাচিত হন। পরে তিনি ছয় মাস আইএসএস-এ অবস্থান করেন।

/এইচকে/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী