ইয়েমেনগামী ইরানি ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৬

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে পাঠানো ইরানি ক্ষেপণাস্ত্রের বেশ কিছু যন্ত্রাংশ জব্দ করেছে। বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, এই প্রথমবারের মতো ইয়েমেনগামী এসব যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এখবর জানিয়েছে।

ইয়েমেনগামী ইরানি ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্ট গার্ড একটি ছোট নৌযান থেকে এই যন্ত্রাংশ জব্দ করেছে। গত বুধবার আরব সাগরের উত্তরাঞ্চলে একটি নৌযান থেকে এগুলো জব্দ করা হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব যন্ত্রাংশের সঙ্গে ইরান সংশ্লিষ্টতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এই ঘটনা প্রমাণ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্র পাচার করছে ইরান।

হারেৎজের খবরে আরও বলা হয়েছে, বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনায় নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি কোনও মার্কিন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে, ইরান হুথি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে। যে বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে সমর্থিত সরকারকে উচ্ছেদে লড়াই করছে।

কর্মকর্তাদের মতে, ইউএসএস ফরেস্ট শেরম্যান নামের যুদ্ধজাহাজ নিয়মিত সামুদ্রিক অভিযান পরিচালনা করার সময় পতাকাবিহীন একটি ছোট নৌকা দেখতে পায়। এরপর নৌ ও কোস্ট গার্ডের সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশী চালালে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ পাওয়া যায়। কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের বা যন্ত্রাংশের নির্দিষ্ট সংখ্যা জানাননি। তারা বলছেন, নৌকাটি বন্দরে নিয়ে যাওয়ার পর ইয়েমেনি কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। জব্দ করা যন্ত্রাংশগুলো মার্কিন যুদ্ধ জাহাজে রাখা হয়েছে।

উল্লেখ্য, ইয়েমেনে অস্ত্র পাচার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজুলেশনের লঙ্ঘন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম