করোনা সংকট

আক্রান্ত মার্কিনিদের ১ হাজার ডলার করে দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২০, ০২:১৪আপডেট : ১৮ মার্চ ২০২০, ০২:১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন নাগরকিদের এক হাজার ডলারের চেক পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। ভাইরাসের প্রাদুর্ভাবে নাগরিকদের আর্থিক সংকটে সহযোগিতা করতে এই সহযোগিতা দেওয়া হবে বলে  মঙ্গলবার তিনি ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভাইরাস ছড়িয়ে পড়া এলাকায় সামরিক ধরনের হাসপাতাল গড়ে তোলা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আক্রান্ত মার্কিনিদের ১ হাজার ডলার করে দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন। তিনি জানান, কংগ্রেসনাল নেতাদের বাস্তুচ্যুত মার্কিন নাগরিকদের অবিলম্বে চেক পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেছেন, কিছু মানুষের ১ হাজার ডলার পাওয়া উচিত।

করোনা ভাইরাসের বিষয়ে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার জিতব। আমি মনে করি মানুষ যা ভাবছে সেটির চেয়ে দ্রুত জিতব।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, স্থানীয় হাসপাতালে এন৯৫ ফেস মাস্ক দান করার জন্য সরকার নির্মাণ কোম্পানিগুলোর কাছে আহ্বা জানিয়েছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কর্পস ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা ঠেকাতে হাসপাতালে পাঠানো হবে।

এর আগে সোমবার ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে মার্কিন নাগরিকদের আগামী ১৫ দিন জমায়েত এড়িয়ে ও বেশিরভাগ সময় ঘরে থাকার আহ্বান জানিয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের