বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২০, ০৬:০৬ আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:০৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। করোনাভাইরাস মোকাবিলায় সংস্থাটির ভূমিকার সমালোচনাকারী ট্রাম্প আগেই বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র যে তহবিল প্রদান করত তাও বন্ধ করা হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানম গেব্রিউয়েসাস করোনাভাইরাস সাধারণ শত্রু হিসেবে উল্লেখ করে বলেছেন, তা মোকাবিলায় জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি যে কোনও সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিক নোটিশ দিলেও সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের পুরোপুরি বেরিয়ে যেতে এক বছর সময় লাগবে। ২০২১ সালের ৬ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

এক মাসেরও বেশি আগে ট্রাম্প ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি তহবিল বন্ধ করে তা অন্য খাতে কাজে লাগানোর ঘোষণা দেন। সংস্থাটির সবচেয়ে বড় তহবিল দাতা যুক্তরাষ্ট্র প্রতিবছর ৪০০ মিলিয়ন ডলার অর্থ দিয়ে থাকে। 

মার্কিন কংগ্রেসের ১৯৪৮ সালের একটি যৌথ রেজুলেশন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে এক বছরের সময় দিয়ে নোটিশ দিতে হয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে আর্থিক সহযোগিতাও দিয়ে যেতে হবে। ডব্লিউএইচও’র ওয়েবসাইটের তথ্য অনুসারে, সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার এখনও পায়নি।

৭০ বছরের বেশি সময় ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে থাকার পর করোনাভাইরাস মহামারিতে সংস্থাটিকে চীনের পুতুল অভিযোগ তুলে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিলো ট্রাম্প প্রশাসন। এর আগে এপ্রিল মাসে ট্রাম্প সংস্থাটিকে আর্থিক সহযোগিতা প্রদান আটকে দেন। ১৮  মে এক চিঠিতে ডব্লিউএইচওকে সংস্কারের জন্য ৩০ দিনের আলটিমেটাম দেন ট্রাম্প।  

/এএ/
সম্পর্কিত
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সর্বশেষ খবর
ট্রুকলারে এক ক্লিকেই যাচাই করা যাবে সন্দেহজনক লিংক ও মেসেজ
ট্রুকলারে এক ক্লিকেই যাচাই করা যাবে সন্দেহজনক লিংক ও মেসেজ
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
বিশ্বের সেরা ৫০ হোটেলের তালিকায় মুম্বাইয়ের তাজ মহল প্যালেস
বিশ্বের সেরা ৫০ হোটেলের তালিকায় মুম্বাইয়ের তাজ মহল প্যালেস
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম